৫ বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়নঃ ৫ বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা গলসি থানা এলাকায়। ধৃতের নাম জুয়েল মল্লিক। গলসি থানার মনোহর সুজাপুরে তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসী থানা এলাকায় বছর পাঁচের ছেলেটির বাড়ি। গত বছরের ২ মার্চ সকাল সাড়ে ৯টা নাগাদ সে বাড়ির কাছেই স্কুলের মাঠে খেলা করছিল। সেই সময় জুয়েল তাকে ডেকে মাঠের পাশে পুকুর পাড়ে নিয়ে যায়।
সেখানে নিয়ে গিয়ে বাচ্চা ছেলেটির উপর সে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য শিশুটিকে শাসায় অভিযুক্ত। বাড়ি ফিরে ভয়ে বিষয়টি কাউকে জানায় নি শিশুটি। রাতে শিশুটির পায়ু দিয়ে রক্ত বের হয়। তা দেখতে পেয়ে শিশুটির মা রক্ত বের হওয়ার কারণ জানতে চান। শিশুটি তখন ঘটনার কথা খুলে বলে মাকে। এরপরই শিশুটির বাবা গলসি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ও পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু করে পুলিস।
এরপরই বৃহস্পতিবার গভীর রাতে গলসি থানার ভাসাপুল মোড় থেকে অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করে। তাকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করেছে পুলিস। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়। তারপরও ধরা না পরায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে তাকে ১৯ ফেব্রুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক।

Post a Comment