আজ বরুণের বিয়ে, আমন্ত্রণ পাননি বচ্চন পরিবার - The News Lion

আজ বরুণের বিয়ে, আমন্ত্রণ পাননি বচ্চন পরিবার

 


 দি নিউজ লায়নঃ   আজ বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল বিয়ের পিঁড়িতে বসছেন (২৪ জানুয়ারি)। চলতি সপ্তাহের শুরু থেকেই আলিবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবারই (২৩ জানুয়ারি) হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান। মাত্র কয়েক ঘণ্টা পরই প্রেমিকা নাতাশা দালালের সাত পাকে ধরা দেবেন বরুণ।করোনার কারণে খুব বড় অনুষ্ঠান না করলেও, ছোট্ট আয়োজনে কোনো কিছুরই কমতি থাকছে না। বিয়েতে আমন্ত্রিতদের সংক্ষিপ্ত তালিকায় বলিউডের নামজাদা বহু তারকা স্থান পেলেও, সেখানে ঠাঁই মেলেনি বচ্চন পরিবারের।  


 আলিবাগের ‘দ্য ম্যানসন হাউস’-এ তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যানসনের চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে। বাইরে অপেক্ষারত সাংবাদিকরা।  তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত নন বচ্চন পরিবারের কেউ। নিমন্ত্রণ করা হয়নি গোবিন্দকেও।  উল্লেখ্য, ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকের সময় ডেভিড-বরুণের সঙ্গে গোবিন্দর মনোমালিন্য হয়। সেই জন্যই কি নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়লেন বলিউডের ‘হিরো নম্বর ১’? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.