”কৃষকদের সঙ্গে নিয়েই এবার বাংলার ক্ষমতায় আসবে বিজেপি
দি নিউজ লায়নঃ দিল্লীতে যখন কৃষকরা আন্দোলন করছে তখন পূর্ব বর্ধমানের কাটোয়ায় এসে কৃষক দরদী সাজলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে হাজারো কথা শোনালেন। যদিও পূর্ব বর্ধমানের কৃষকরা মানতে রাজী নয়। দিল্লীতে যখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ৪০ দিন পার করে ফেলেছে তখন কাটোয়া জগদনান্দপুরের সভা থেকে তাঁর আত্মবিশ্বাসী সুর, ”কৃষকদের সঙ্গে নিয়েই এবার বাংলার ক্ষমতায় আসবে বিজেপি।
কৃষকদের জন্য কাজ করবে বিজেপি সরকার।“ মুখ্যমন্ত্রীর উদ্দেশে সরাসরি তাঁর বক্তব্য, ”কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ বাংলায় চালু করার জন্য আপনি বারবার চিঠি লিখেছেন। কিন্তু আজ ‘কৃষক সুরক্ষা অভিযান’ শুরু করে দিয়েছি। আর আপনার চিঠির দরকার নেই। আমরা আসছি, ‘কিষাণ সম্মান নিধি’ চালু করে দেব।” কাটোয়া জগদানন্দপুর গ্রামের কৃষকদের বাড়ি ঘুরে ঘুরে চাল সংগ্রহ এবং সবশেষে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ। মুস্থুলি গ্রামের কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজের আগে কৃষক পরিবারগুলি থেকে চাল, আনাজ সংগ্রহ করেন।
কাটোয়ার পর বর্ধমানে রোড় শো যোগদেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন৷ তিনি বর্ধমান শহরের পারবীরহাটা থেকে কার্জনগেট আফ কিলোমিটার গাড়িতে চেপে রোড শো করেন। কার্জনগেট সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এখানেও কিষাণ সমৃদ্ধি যোজনা থেকে আয়ুমান ভারত নিয়ে বলেন। তবে এদিনের রোড শোতে পশ্চিম বর্ধমান থেকে বাস ভরতি লোক আনতে হয়। এদিন পূর্ব বর্ধমান দিয়ে লোক ভরাতে পারবে না বুঝে বিজেপি পশ্চিম বর্ধমান থেকে লোক এনে সভা ভরাতে হলো। এমনটাই রাজনৈতিক মহলের এক অংশের দাবী।

Post a Comment