চাণক্য নীতি, যা আমাদের জীবন বদলে দিতে পারে
দি নিউজ লায়নঃ
১। সদ গুণ সম্পন্ন একজন পুত্র শত শত পুত্রের চেয়েও শ্রেয়। যেমন একটি চাঁদ রাতের অন্ধকার দূর করে অথচ হাজার হাজার তারকা তা করতে পারে না।
২। ঋণগ্রহীতার পিতা, অসতি মাতা, অধিক সুন্দরী স্ত্রী এবং অজ্ঞ পুত্র পারিবারিক জীবনের শত্রু।
৩। প্রথম পাঁচ বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবে। পরবর্তী 10 বছর তাকে কঠোরভাবে শাসন করবে। 16 বছর বয়সে কোন ছেলে তার সাথে বন্ধুর মত আচরণ করবে।
৪। স্বভাবত কেউ আমাদের বন্ধু বা শত্রু নয়। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু বা শত্রু বলে পরিগণিত হয়।
৫। কারো অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্যে অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না।
৬। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তান অনেক দোষ জন্মায়। কিন্তু কঠোরতায় সুন্দর চরিত্র গড়ে ওঠে.। তাই সন্তান ও শিশুর প্রতি কোমল নয় কঠোর হন।

Post a Comment