পড়াশোনা না করায় নৃশংস ভাবে অত্যাচার নিজের দুই শিশু সন্তানকে - The News Lion

পড়াশোনা না করায় নৃশংস ভাবে অত্যাচার নিজের দুই শিশু সন্তানকে

 


দি নিউজ লায়নঃ   কথা শোনে না দুই ছেলেমেয়ে  পড়াশোনায় অমনোযোগী শুধু এই কারনে 11 এবং 10 বছরের দুই সন্তানকে শাসনের নামে নৃশংস অত্যাচার বাবার। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানা এলাকার খোট্টাডিহির বাসিন্দা অশোক তিওয়ারি ই সি এলের কর্মী। অশোকের এক মেয়ে বয়স এগারো, এক ছেলে বয়স দশ। ছেলে মেয়ে দুজনেই ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া।


 শনিবার এলাকাবাসীদের চোখে পড়ে দুই শিশুর মধ্যে একজনের বাম দিকের গালের একাংশ পোড়া, অন্যজনের ডান দিকের কান ফোলা। কিভাবে চোট লাগল জিজ্ঞাসা করতে তারা জানায়, তারা পড়া করেনি বলে বাবা গরম তাওয়া দিয়ে মারে এমনকি হাতে পেন ফুটিয়ে দেয় বলেও অভিযোগ। কানে মেরে কান ফুলিয়ে দেয়। যদিও প্রথমে বিষয়টি অস্বীকার করেন অশোক পরে স্থানীয় বাসিন্দারা চেপে ধরায় স্বীকার করে মারধরের কথা। এবং ক্যামেরার সামনে কান ধরে উঠবোস করে ক্ষমা চেয়ে নেয়। 


তবে নিজের ছেলে মেয়ের উপর নৃশংস মারধরের ঘটনায় এলাকাবাসী বাবা অশোক তিওয়ারির শাস্তির দাবি জানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয় এর আগেও একাধিকবার নিজের দুই সন্তানকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছিল অশোকের বিরুদ্ধে প্রতিবারই ক্ষমা চেয়ে নিয়ে ফের একই কাণ্ড ঘটিয়েছেন তিনি তাই এবার অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কোন রকম অভিযোগ জমা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.