দশ বছরের জন্য মায়ের দেহ ফ্রিজে লুকিয়ে রেখেছিল মেয়ে - The News Lion

দশ বছরের জন্য মায়ের দেহ ফ্রিজে লুকিয়ে রেখেছিল মেয়ে

  


দি নিউজ লায়নঃ       জাপানে একজন মহিলাকে তার মায়ের লাশ ফ্রিজে পাওয়া যাওয়ার পরে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি। তাঁরা এখনও মৃত্যুর কারণ নির্ধারণ করা কঠিন বলে মনে করছে।


 আটক নারী, ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন  যে 10 বছর আগে যখন সে তার মাকে মৃত অবস্থায় পেয়েছিল, তখন তিনি তার মৃতদেহটি ফ্রিজে লুকিয়ে রাখেন কারণ তিনি টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি ‘সেই ফ্ল্যাট ছাড়তে চাননি’।  মিস ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। 


এরপর ওই বাড়ি পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।  পুলিশ জানিয়েছে ওই মহিলার মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। মিস ইয়োশিমোকে শুক্রবার টোকিওর নিকটে চিবার একটি হোটেলে গ্রেপ্তার করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.