শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কামারহাটি জুট মিল
দি নিউজ লায়নঃ শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল কামারহাটি জুট মিল। নাইট শিফটে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ এর পরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা। নতুন করে আড়াই হাজার শ্রমিক বেকার হলো জুট মিল বন্ধ হওয়ার ফলে। শ্রমিকরা জানিয়েছে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Post a Comment