উলুবেড়িয়ায় অমিত শাহ রোড শো স্থগিত
দি নিউজ লায়নঃ রবিবার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো করার কথা।আর তার তিনদিন আগে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল রবিবার উলুবেড়িয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। আর এই খবর এই চরম হতাশ বিজেপির কর্মী-সমর্থকেরা।
আগামী রবিবার ৩১ জানুয়ারি উলুবেড়িয়ায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ঠিক ছিল এদিন দুপুরে রঘুদেবপুরে হেলিপ্যাডে স্বরাষ্ট্রমন্ত্রী নামার পথ খলিশানী এলাকায় একটি তপশিলি পরিবারে দুপুরে মধ্যাহ্নভোজন করবেন। পরে বিকেলে উলুবেড়িয়া শহরে একটি রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শেষে উলুবেড়িয়া কালীবাড়ি তে পূজ দেওয়ার কথা ছিল অমিত শাহর। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার প্রস্তুতি হিসেবে একদিকে যেমন হেলিপ্যাড বানানোর কাজ প্রায় শেষের পথে হয়ে গেছিল অন্যদিকে সেই রকম দলের পক্ষ থেকে দেওয়াল লিখন, ফ্লেক্স ছাপানো, বিভিন্ন জায়গায় তরোণ তৈরি করা সব কিছুই শুরু হয়ে গেছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আচমকা স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত কথা শোনার পর থেকেই থমকে গেছে কর্মীদের উৎসাহ। যদিও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বাতিল করা হয়নি স্থগিত রাখা হয়েছে। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান উলুবেড়িয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত কর্মসূচি ছিল সেগুলো সব হবে। শুধু দিনটা পরিবর্তন করা হচ্ছে। দলের তরফ থেকে পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রীর সফর স্থগিত রাখার কথা শোনার পর থেকেই হতাশ কর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মীর বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য বাড়ি বাড়ি প্রচার থেকে পয়সা খরচা করে দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছিলাম। এখন অনুষ্ঠান বাতিল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছি।

Post a Comment