রাতের অন্ধকারে পোস্টার পড়লো তবে ভুল ভাঙলো পোস্টার পরে
দি নিউজ লায়নঃ রাতের অন্ধকারে পোস্টার পড়লো তবে ভুল ভাঙলো পোস্টার পরে। একুশে ভোট দোরগোড়ায় । রাতের অন্ধকারে কিছু যুবক শান্তিপুরের অলিতে গলিতে পোস্টার মেরে চলেছেন সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে।
সরকারি টাকা তছরুপ কিংবা কাটমানিনেওয়ার জন্য কোন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার উদ্দেশ্যেও নয়। দলবদলের কারণে ক্ষোভ-বিক্ষোভও নয়। পোস্টারের বিষয়বস্তু "রাস্তা দিয়ে গাড়ি আস্তে চালানোর জন্য । ইতস্তত ঘুরে বেড়ানো সদ্য জন্মানো কিছু সারমেয়। আর তাদেরই চঞ্চলতা, নিজেদের মধ্যে দৌড়ানো বা শিকার ধরার পদ্ধতি অনুশীলনের ফলে রাস্তার এপার ওপার হতে দেখা যায় প্রায়ই।
আর তার ফলেই ঘটে নানান দুর্ঘটনা মারা যায় অনেকে সারমেয় বাচ্ছা । প্রাণের মূল্য বোধহয় সবারই এক। আর আবেগ বশত সদ্য তরুণ-তরুণীরা পোস্টার মারছেন শান্তিপুর সংকল্প সদস্যরা। তারা এই ধারাবাহিকতা বেশকিছুদিন চালিয়ে যাবেন বলেই ইচ্ছা প্রকাশ করে।যাতে রাস্তায় চালানো গাড়ির চালক থেকে বাইক আরোহীরা একটু সাবধানে চলাফেরা করেন সদ্য হওয়া সারমেয় তাহলে কিছুটা রক্ষা পাবে।

Post a Comment