মজুদ করে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর জখম বালিকা - The News Lion

মজুদ করে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর জখম বালিকা

 


দি নিউজ লায়নঃ    বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে মজুদ করে রাখা বোমার ওপর পড়ে গুরুতর জখম হলো বছর-দশেকের এক বালিকা।  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালবাগ মহকুমার অন্তর্গত সুকি মোড় সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই বালিকা মাজেদা খাতুন কে উদ্ধার করে প্রথমে স্থানীয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরে সেখান থেকে লালবাগ মহকুমা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


স্থানীয় সূত্রে জানা যায়,   সুখিমোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় খেলছিল সে। হঠাৎই একটি বোমার উপর পা পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে বোমাটি ফেটে যায়। বোমার আগুনে আহত হয় মাজেদা।বোমার আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশাপাশের বাসিন্দারা।  তবে কেন নবগ্রামেবোমা মজুত রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা ওই এলাকায় কোনো কারণে বোমা মজুদ করছিল।কি বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.