অর্থাগম নাকি ব্যয়? কি বলছে আজকের রাশি?
দি নিউজ লায়নঃ
মেষঃ আজ আর্থিক দিক থেকে ভাল-মন্দয় কাটবে। ব্যবসায়ীরা কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে নেবেন। বহুদিন আটকে থাকা অর্থ আদায় হতে পারে।
বৃষভঃ হঠাৎ পত্নীর শারীরিক অসুস্থতা মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের কাজের প্রশংসা প্রাপ্তির যোগ ও আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
মিথুনঃ কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের পক্ষে আজকের দিনটি আশাব্যঞ্জক না হলেও মোটামুটি চলবে। সহোদর-সহোদরার ব্যবহারে মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে।
কর্কটঃ আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে। টিভি দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাবেন। বাচ্চাদের জন্য গর্ব অনুভব করবেন। আজকের দিনে সন্তানদের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করবেন।
সিংহঃ আজকের দিনে ভ্রমণ ক্লান্তিকর হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবারের সকলের সঙ্গে ঝামেলা হতে পারে। বিবাহিত সম্পর্ক মধুর হবে। নতুন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে ভেবে নেবেন।
কন্যাঃ আপনার মেধার জোরে সবকিছু জয় করতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। সারাদিন খুশিতে কাটবে। খরচ বাচান, শুধুমাত্র প্রয়োজনের জিনিস কিনুন।
তুলাঃ অনেক দিনের অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে বাস্তব রূপ পাবে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হবেন না। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে পারেন আজকের দিনে। চারপাশের মানুষ আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে।
বৃশ্চিকঃ ব্যস্ততার মধ্যে ছিলেন যারা, তারা আজকের দিনে নিজেদের জন্য অনেকটা সময় পাবেন। আজকের দিনে আপনার অসাধারণ কিছু করার ক্ষমতা থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আজ এই রাশির ব্যক্তিদের জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে।
ধনুঃ স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। উদার মানসিকতার জন্য কর্মস্থানে বিপদ আসতে পারে। দেরিতে হলেও দক্ষতার সুফল পেতে পারেন। ব্যবসার দিকে উন্নতির আশা আছে।
মকরঃ বিলাসিতার জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখায় ভাল হবে। পরিকল্পনাতে ত্রুটি হতে পারে।
কুম্ভঃ কর্মস্থানে উদ্বেগ বৃদ্ধি পাবে। বিবাদ হতে পারে। ব্যবসার দিকে উন্নতির ভাল সুযোগ আসতে পারে।
মীনঃ অর্থ লাভের দিক দিয়ে দিনটি ভাল হতে পারে। তবে শত্রুর কারণে ভয় বাড়তে পারে। গবেষণার দিকে সাফল্য আসবে।

Post a Comment