বিজেপি সরকার একনায়কতান্ত্রিক স্বৈরাতন্ত্র কায়েম করছে, শান্তা ছেত্রী
দি নিউজ লায়নঃ বিজেপি সরকার একনায়কতান্ত্রিক স্বৈরাতন্ত্র কায়েম করছে। তারা গণতন্ত্র চায়না -গেরুয়া শিবিরকে একহাত করে কড়ারা বার পাহাড়ের সাংসদ শান্তা ছেত্রীর। নেতাজির নামে সব ঢপ মারছে গেরুয়াবাদীরা। জাতীয় ছুটি ঘোষণা করছে না শুধু ট্রেনের নাম বদলে নেতাজির নামে করে দেশভক্তি দেখাচ্ছে। আর নির্বাচনে রাজনীতির আসরে নেতাজিকে ব্যবহার করে বাঙালির আবেগ কিনতে চাইছে।
এতবছর পর কলকাতা এসে প্রধানমন্ত্রী নেতাজির প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্ট্র্যাটেজি ছাড়া কিছুই নয় তা কারোই বুঝতে অসুবিধা হচ্ছে না। নেতাজির সুভাষচন্দ্রের পরিবারকে পর্যন্ত ব্ল্যাকমেইল করছে কেন্দ্র সরকার। মোদি সরকার তো বলেছিলেন নেতাজির মৃত্যু রহস্যের ফাইল সামনে আনবেন কই এতদিনেও তো হলোনা।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে নির্বাচনের আগে বিজেপির নেতাজির প্রতি হঠাৎ জেগে ওঠা শ্রদ্ধা থেকে দলভাঙনের রণকৌশলকে এভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন পাহাড়ের সাংসদ শান্তা ছেত্রীর। তিনি বলেন বিজেপি নেতা কিনে দালাল বানাচ্ছে। তৃনমূল থেকে বড় বড় নেতারা যারা গিয়েছেন তারা এই দলে থাকতে মানুষের ভালো কথা বলতেন। এখন বিজেপির হাই কমান্ডরা যা বলার নির্দেশ দেন তা কাগজ দেখে বলতে হয়। অন্যদিক ভাইপোর প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিদের দিকে সোজা তীর ছুঁড়ে বলেন কেন্দ্রীয় মন্ত্রীদের ছেলেরা অনেক বিধায়ক ও সাংসদ আছে। কেউতো দলের পদে থাকতেই পারে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বার করার কিছু পাচ্ছে না তাই তারা ভাইপো নিয়ে বলছে। তিনি বলেন ভাইপো তো একজন বিধায়কমাত্র উনি তো মুখ্যমন্ত্রী নন।

Post a Comment