আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু - The News Lion

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেন লাইন পেরোতে গিয়ে রেলের ইঞ্জিনের কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। এই দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামসেরগঞ্জের বাসুদেবপুর রেলস্টেশন এলাকায়। 


মৃত ওই ব‍্যক্তির নাম আল-আমিন শেখ (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন এদিন তার পার্শ্ববর্তী আত্মীয়র বাড়ি ধুলিয়ানের নিমতিতা থেকে সামশেরগঞ্জ ফিরছিল। পথে বাসুদেবপুর এলাকায় ট্রেন ধরার জন্য স্টেশনে আসার মুখে রেললাইন পেরোতে গিয়ে কাটা পড়ে। তড়িঘড়ি জিআরপি ছুটে এসে ওই মৃতদেহ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.