সংকল্প ফাউন্ডেশন-এর উদ্যোগে নেতাজীর ১২৫ তম জন্মদিন উদযাপন - The News Lion

সংকল্প ফাউন্ডেশন-এর উদ্যোগে নেতাজীর ১২৫ তম জন্মদিন উদযাপন

 


দি নিউজ লায়নঃ   শনিবার মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি,জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ , সমাজ সেবী  গোপাল সাহা সহ আরো অনেকে। 


ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে নেতাজীকে  শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের  সহ সভাধিপতি অজিত মাইতি বলেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন নেতাজী আমাদের মাঝে থাকবেন। নেতাজী সারা ভারতবাসীর অন্তরে যায়গা করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন স্বাধীনতা চাইবোনা স্বাধীনতা ছিনিয়ে আনবো। বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। 


তিনি ছিলেন ভারত মাতার বীর সন্তান ।তাই তিনি সর্বস্তরের মানুষকে নেতাজীর আদর্শ মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন নেতাজী সুভাষচন্দ্র বসু আমাদের কাছে আদর্শ ও প্রেরণা। তার আদর্শ মাথায় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সেই সঙ্গে তিনি বলেন নেতাজী অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ।তাই সর্বস্তরের মানুষের কাছে তিনি আবেদন করেন নেতাজী সুভাষচন্দ্র বসুর পথ অনুসরণ করে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.