জেসিবির ফলার ধাক্কায় মৃত যুবক
দি নিউজ লায়নঃ জেসিবির ফলার আঘাতে মৃত্যু হল সঞ্জীব মাইতি (৩২) নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানা চন্ডিপুর গ্রামে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার পটুয়াপাড়ায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ জেসিবিটিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় পটুয়াপাড়ার কাছে একটি পুকুর পাড়ের মাটি সরানোর কাজ করছিল জেসিবিটি। জেসিবি কাজ করার সময় তাতে চালকের পাশাপাশি সঞ্জীব ও মেশিনের উপর বসেছিল। স্থানীয় সূত্রে খবর জেসিবি কাজ করার সময় আচমকা সেটি নিয়ন্ত্রণে হারিয়ে পুকুরপাড়ে উল্টে গেলে চালকসহ সঞ্জীব জেসিবি থেকে লাফ মারে।
সূত্রের খবর চালক দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে পারলেও সঞ্জীব নিজেকে বাঁচাতে পারেনি। জেসিবির ফলা তার মাথায় লাগে। দুর্ঘটনায় সঞ্জীবের মাথায় মারাত্মক আঘাত লাগে।দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সঞ্জীবকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সঞ্জীবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Post a Comment