নদীয়ার চাপড়ায় ,না বলে পাটকাঠি নেওয়ার প্রতিবাদ বৃদ্ধের! গণপ্রহারে মৃত্যু ওই বৃদ্ধর - The News Lion

নদীয়ার চাপড়ায় ,না বলে পাটকাঠি নেওয়ার প্রতিবাদ বৃদ্ধের! গণপ্রহারে মৃত্যু ওই বৃদ্ধর

 


দি নিউজ লায়নঃ-    নদীয়া জেলার চাপড়া বেদবেরিয়া এলাকার এক ব্যক্তি কে নিশংস ভাবে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ওই এলাকার বেশ কিছু যুবকের বিরুদ্ধে। খবর সূত্রে জানা যায় চাপড়া বেদবেরিয়া এলাকার একটি বাড়ি থেকে নিয়মিত পাটকাঠি চুরি করে শীতের রাতে আগুন পোহাতেন ঐ এলাকারই বেশ কিছু যুবক। 


বাড়ি থেকে পাটকাটি চুরি করে নিয়ে যেতে দেখে, প্রতিবাদে সরব হন লালন বিশ্বাস। বাধে বচসা, বাধা দিলে নিশংস ভাবে পিটিয়ে মারার অভিযোগ ওঠে , চাপড়া এলাকার কয়েকজন যুবকের বিরুদ্বে৷ স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম লালন বিশ্বাস বয়স ৫৫ বছর।


 গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন লালন বিশ্বাসকে উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে ভর্তি করালে,কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই বৃদ্ধকে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় চাপড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.