বাচ্চাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরও দুই হনুমানের
দি নিউজ লায়নঃ বিদ্যুতের তার থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বন দপ্তর। দেহ তুলে দেওয়া হয়েছে বনকর্মীদের হাতে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বজবজের কালিতলা আসুতি থানার অন্তর্গত চট্টা কালিকা বাসস্ট্যান্ডের কাছে। শনিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে যায়। প্রচুর মানুষ ভিড় করেন মৃত হনুমানদের ঝুলন্ত দেহ দেখতে।
স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে এক দল হুনুমান এসে ওই এলাকায় লাফালাফি করছিল। একটি শিশু হুনুমান লাফ দিতে গিয়ে ইলেকট্রিক পোস্টের উপরে পড়ে যায়। তার চিৎকার শুনে অন্য হনুমান দুটি তাকে বাঁচাতে ওই বিদ্যুতের তারে ঝাঁপ দেয়। তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তিনটি হনুমানই বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যায়। দুটি হনুমান বিদ্যুৎ পোস্টের উপরে ঝুলতে থাকে।
একটি হুনমান নিচে পড়ে যায়। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। উত্তেজনা তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এবং বনদপ্তরের কর্মীরা ও সি এস সির কর্মীরা এসে ৩ ঘন্টার চেষ্টায় হনুমান ৩ টির মৃতদেহ ইলেকট্রিক পোস্ট থেকে নামায়।

Post a Comment