একটি মাত্র ময়ূর পালক বদলে দিতে পারে আপনার জীবন - The News Lion

একটি মাত্র ময়ূর পালক বদলে দিতে পারে আপনার জীবন

 


দি নিউজ লায়নঃ  

১।  আপনি যদি নিজের ধন সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে নিজের লকার বা আলমারিতে একটি ময়ূর পালক রেখে দিন কারণ ময়ূর পালক ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে। এই উপায়টি যদি জন্মাষ্টমীর দিন করতে পারেন তাহলে সব থেকে বেশি ফল পাবেন।

২।  ময়ূর পালকের সাথে মানুষের মনের সরাসরি সম্পর্ক রয়েছে। চঞ্চল মনকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিটা মানুষের উচিত নিজের সাথে একটি করে ময়ূর পালক রাখা। এই কারণের জন্যই হয়তো আগেকার দিনে পড়ার বইয়ের মধ্যে ময়ূর পালক রাখা হতো।

৩।  সর্ব কাজে সিদ্ধি পেতে অর্থাৎ সকল কাজে সফলতা পেতে নিজের কাছে একটি ময়ূর পালক রেখে দিন ।


 ৪। ময়ূর পালক প্রচুর পরিমান পজেটিভ এনার্জি বা শুভ শক্তিকে আকর্ষিত করে এবং মনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই কোনো এমন মানুষ যার নিজের ব্যবহার বা  রাগের উপর নিয়ন্ত্রণ নেই, তিনি নিজের সাথে ময়ূর পালক রাখলে, কয়েকদিনের মধ্যেই ব্যাবহারে পরিবর্তন আসবে।

৫।  বেডরুমে একজোড়া ময়ূর পালক রাখলে, স্বামী স্ত্রীর মধ্যে কখনো জগড়া সৃষ্টি হয় না এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে।

৬। রাহুদোষ, কালসর্পদোষ এবং নানা গ্রহ দশা থেকে মুক্তি পেতে চাইলে নিজের বিছানার নিচে রেখে দিন একটি ময়ূর পালক।


৭। ঘরের মানুষদের মধ্যে একটা আনতে বাড়ির ডাইনিং বা বারান্দাতে একটি ময়ূর পালক রেখে দিন।

৮। যে কোনো শত্রূকে নিজের বন্ধুতে পরিণত করতে চাইলে, ময়ূর পালকে নিজের শত্রূর নাম লিখে তা জলে ভাসিয়ে দিন। দেখবেন কয়েক দিনের মধ্যেই শত্রূ বন্ধুতে পরিণত হবে।

৯। মাথায় ময়ূর পালক ধারণ করলে বিদ্যা ও মেধা বৃদ্ধি পায়।

১০। বালিশের নিচে ময়ূর পালক রেখে ঘুমালে, ঘুমের মধ্যে কখনো দুঃস্বপ্ন বা  খারাপ স্বপ্ন আসে না।


১১। বাড়ির দক্ষিণ পশ্চিম কোনে ময়ূর পালক রাখলে বাড়িতে সাপ প্রবেশ করে না।

১২। যদি জীবনে চলার পথে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে নিজের বাড়ির দক্ষিণ পূর্ব কোনে, তিনটি ময়ূর পালক টাঙিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি আপনার সকল বাধা দূর হবে।

১৩। শনিদেবের বক্রদৃষ্টির প্রকোপের ব্যাপারে সকলেরই জানা। তাই যদি আপনার শনিদেবের দশা বা অন্তরদশা চলছে তাহলে যে কোনো শনিবার তিনটি ময়ূর পালক বাড়িতে এনে তা কালো সুতোয় করে একসাথে বেঁধে নিজের ঠাকুর ঘরে রেখে দিন। দুষ্প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন।


১৪। বাস্তুদোষ দূর করতেও ময়ূর পালকের ব্যবহার হয়। নিজের বাড়ির বাস্তুদোষ দূর করতে এবং ঘরের অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির মাত্রা কম করতে নিজের বাড়ির সদর দরজায় কয়েকটি ময়ূর পালক টাঙিয়ে রেখে দিন। তাছাড়া ঘরের ভেতরে যেকোনো জায়গায় একটি বা একাধিক ময়ূর পালক এক সঙ্গে বেঁধে রেখে দিন। কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন চমৎকার।


১৫।  ঠাকুর ঘরে ময়ূর পালক রাখলে সেই ঘরে সুখ শান্তি বিরাজ করে আর অশুভ শক্তি সেই ঘর থেকে দূরে থাকে।

১৬।  নজর দোষ দূর করতেও ময়ূর পালক ব্যবহৃত হয়। ময়ূর পালক তাবিজে ভোরে শিশুর গলায় ঝুলিয়ে রাখলে, শিশুর কখনো নজর দোষ লাগে না।

১৭।  প্রেমলাভে ময়ূর পালক ব্যবহার হয়ে আসছে পুরাকালে থেকেই। নিজের প্রেমিকাকে কোনো উপহারের সাথে একটি ময়ূর পালক দিয়ে দিন। আপনার সম্পর্ক সহজে ভেঙে যাবে না। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.