বিজেপিতে যোগ না দেওয়ায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর
দি নিউজ লায়নঃ বিজেপিতে যোগ না দেওয়ায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল বাড়ি, মোটর বাইক, সহ বাড়ীর আসবাব পত্র। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁতুড়ি থানার অন্তর্গত লাটুলবাইদ গ্রামে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, গ্রামে একটি অনুষ্ঠান ছিল।
অনুষ্ঠান শেষ হতেই বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী হঠাৎ করে স্থানীয় তৃণমূল কর্মী মাঝিরাম সরেন এর বাড়িতে চড়াও হয়। বাড়ির যাবতীয় আসবাব এবং বাড়ির বাইরে দাঁড় করানো মোটরবাইক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তার স্ত্রী ও ছেলেকে উপরের চড়াও হয় দুষ্কৃতীরা। কোন ভাবে বাড়ী ছেড়ে পালিয়ে যায় মাঝিরাম। সাতুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী বলেন, মাজিরাম সরেন তাদের সক্রিয় কর্মী।
পুলিশ প্রশাসনকে বলবো হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সাতুড়ি থানার পুলিশ। তবে এখনো এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ পুরুলিয়া জেলা জুড়ে বহিরাগত দুষ্কৃতীদের এনে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে বিজেপি। চাপ দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা হচ্ছে যারা যোগ দিতে চাইছে না তাদের ওপর নানা ভাবে অত্যাচার করা হচ্ছে।

Post a Comment