মুখ্যমন্ত্রীকে অপমান করার ঘটনার তীব্র নিন্দা করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান - The News Lion

মুখ্যমন্ত্রীকে অপমান করার ঘটনার তীব্র নিন্দা করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ     শনিবার কোলকাতায় ভিক্টোরিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার জন্য মঞ্চে উঠে দাঁড়ায় তখন অনুষ্ঠান মঞ্চের সামনে থাকা বেশ কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয়। যার ফলে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করে বক্তব্য না রেখে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান মঞ্চের সামনে এসে বসেন। 


ওই ঘটনার প্রতিবাদ বাংলা জুড়ে শুরু হয়েছে।  শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের পানিয়াড়া বাণী সংঘের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন দাঁতন এর  বিধায়ক বিক্রম প্রধান। তিনি  প্রথমেই  নেতাজি সুভাষচন্দ্র বসুর  ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  এরপর পানিয়াড়া বাণী সংঘের সাংস্কৃতিক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন কাউকে ডেকে অপমান করার অধিকার কারো নেই। যেভাবে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অপমান করা হয়েছে তা অতি নিন্দনীয়। আমি একজন বিধায়ক হিসেবে নয় ,আমি একজন বাংলার মানুষ হিসেবে ওই ঘটনার তীব্র নিন্দা করছি। কারণ বিজেপি প্রতিটি ক্ষেত্রে রাজনীতি করে।


 তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে প্রধানমন্ত্রীর সামনে অপমানিত করা হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করে ধিক্কার জানান। তিনি বলেন বাংলার মানুষ ২০২১ সালের বিধান সভা নির্বাচনে এদের কে উপযুক্ত জবাব দেবে। সরকারি অনুষ্ঠানে কোনভাবেই এই ধরনের স্লোগান দেওয়া যায় না। কারণ এই অনুষ্ঠান সকলের, সেখানে  সর্বস্তরের মানুষ সামিল ছিলেন ।এ ধরনের ঘটনা প্রমাণ করে বিজেপি বাংলায় কি করতে চলেছে। তাই তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেন বিজেপি থেকে দূরে থাকবেন। 


নিজের এলাকায় কাজ করবেন, শান্তি বজায় রাখবেন। আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কে সামনে রেখে মানুষের জন্য সকলকে কাজ করতে হবে। তাই তিনি তাঁর ভাষণে বলেন যে বাংলার উন্নয়ন দেখে বিজেপি সহ্য করতে পারছে না। তাই প্রতিটি ক্ষেত্রে বাংলা কে অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অপমান করা মানে বাংলাকে অপমান করা। তাই এর বিরুদ্ধে তিনি সকলকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.