মানিকপাড়া কলেজে বিভিন্ন দাবি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন
দি নিউজ লায়নঃ- ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নতুন স্টুডেন্টদের স্টাইফেন, ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন যাতে তাড়াতাড়ি কাজ হয় এইসব নিয়ে শনিবার প্রিন্সিপাল ম্যাডাম উমা ভৌমিক এর কাছে ডেপুটেশন দিলেন মানিকপাড়া কলেজ এর তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট ও নতুন ছাত্র ছাত্রীরা। ডেপুটেশন দেওয়ার সময়
উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি শেখ নজরুলও ঝাড়গ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সন্দীপ মাহাত ও সহ-সভাপতি পম্পা রানা।
এবং তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা।তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম ব্লকের সভাপতি সন্দীপ মাহাতো বলেন অধ্যক্ষা উমা ভৌমিক আমাদের দাবি গুলি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। আমরা কলেজের ছাত্র-ছাত্রীদের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে শনিবার অধ্যক্ষের কাছে লিখিতভাবে ডেপুটেশন দিয়েছি ।আশা করি আমাদের দাবি গুলি অধ্যক্ষা সহানুভূতির সাথে বিবেচনা করবেন।

Post a Comment