বাংলাদেশ বিমানের কাঠমাণ্ডু ফ্লাইট শুরু ১৮ ফেব্রুয়ারি - The News Lion

বাংলাদেশ বিমানের কাঠমাণ্ডু ফ্লাইট শুরু ১৮ ফেব্রুয়ারি

 


ঢাকা প্রতিনিধি : আগামী ১৮ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেপালের কাঠমাণ্ডু ফ্লাইট ফের শুরু করতে যাচ্ছে।  প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে বলে আজ রবিবার জানিয়েছেন বিমান সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। 


 তাহেরা খন্দকার জানান, বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্র্যাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা/শিডিউল বিমানের ওয়েবসাইট www.Biman-airlines.com-এ পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.