আজ কেমন যাবে আপনার দিন, জানতে দেখে নিন আজকের রাশিফল - The News Lion

আজ কেমন যাবে আপনার দিন, জানতে দেখে নিন আজকের রাশিফল

   



দি নিউজ লায়নঃ 

মেষঃ আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা–বাবার সম্পত্তির ভাগ নিয়ে সমস্যা হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসা থেকে সাবধান।

 বৃষভঃ অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

মিথুনঃ আজ কোনও মহিলার কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। পুরনো পাওনা আদায় আটকে যাবে। আজ সারা দিন কোনও কারণে মানসিক চাপ বাড়তে পারে। তর্ক থেকে একটু সাবধান থাকুন।

কর্কটঃ আজ অযথা খরচ নিয়ে চিন্তা বাড়বে। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে।


সিংহঃ , তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন।আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। একটি দীর্ঘ সময় পরে, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন।

কন্যাঃ  অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন।  আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে।

তুলাঃ কাজের জায়গায় যেসকল ব্যক্তিরা আপনার ক্ষতি করে চেয়েছিল, আজকের দিনে তারাই সমস্যায় পড়বে। নিজের সম্পর্কে ভালো কিছু করুন। বেশি পরিমাণ অর্থ ব্যয় করলে, আপনার মনে কষ্ট হবে। বাড়ির সকলকে কিছুটা সময় দিন। আপনার কাজকর্মে কাছের মানুষেরা দুঃখ পাবেন।

বৃশ্চিকঃ নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে বাবা মায়ের আশির্বাদ নিন। বন্ধুদের মাধ্যমে আজকের দিনে এক বিশেষ ব্যক্তির দেখা পাবেন। সবকিছু থেকে দূরে গিয়ে কোন আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজকের দিনে প্রচুর অর্থ আসবে আপনার কাছে। ঋণ থেকে মুক্তি পাবেন।


ধনুঃ  আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।

মকরঃ কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। 

কুম্ভঃ  আপনার সাফল্য দেখে কোনও নিকটাত্মীয় ঈর্ষান্বিত হতে পারেন। তবে কোনও ক্ষতি করতে পারবেন না। প্রেমের জন্য দিনটি ভালো যেতে পারে। পরিবারে দাম্পত্যসুখ বজায় থাকবে।  

মীনঃ  আজকে মানসিক, আর্থিক ও সামাজিক সবদিক থেকেই আপনার জন্য শুভ।  আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার জন্য সৌভাগ্যসূচক। সারাদিন আপনি প্রতিটি কাজে সুফল লাভ করবেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ব্যবসায়িক কাজে বাইরে যেতে হতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.