গানের সুরে প্রতিবাদে রাস্তায় নামলেন বিশ্বভারতীর সমিতির সদস্যরা
দি নিউজ লায়নঃ রবিবার সকালে বিশ্বভারতীর সমিতির সদস্যরা তাদের বৈঠক ঘর খোলার দাবীতে গানের সুরে প্রতিবাদে রাস্তায় নামলেন। সমিতির সভানেত্রী অপর্না দাস মহাপাত্র বলেন, বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, সমিতির সদস্যদের যেভাবে অপমানিত করেছেন তাতে আমরা মর্মাহত। অবিলম্বে উপাচার্যের উচিত আলাপিনী সমিতির সকল সদস্যদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে নেওয়া। না হলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আর্দশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর শুভ সূচনা করেছিলেন। বিশ্বভারতী সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই সমিতির ভাড়া বাকি বলে উপাচার্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গোল বেধেছে এই ভাড়া নিয়ে। সদস্যদের দাবি তারা ভাড়া দিতে সদর্থক ভূমিকা নেবেন, কিন্তু সেটা যদি বিশ্বভারতীর জোর করে তাদের মতো করে ভাড়া চাপিয়ে দেয় সেই ভাড়া তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আলাপিনী সমিতির প্রবীণ সদস্যা শর্মিলা পোমো রায় জানিয়েছেন, বিশ্বভারতীর উপাচার্য যে পদ্ধতি অবলম্বন করে আমাদের বৈঠক ঘরটি তালাবন্দি করে দিয়েছেন তা অত্যন্ত নিম্ন জনক ঘটনা। সমস্যার সমাধানের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।

Post a Comment