হিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, খুনের অভিযোগ দায়ের - The News Lion

হিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, খুনের অভিযোগ দায়ের

 


দি নিউজ লায়নঃ     এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরের ফুলিয়া পাড়া বাগান পাড়া এলাকায়। নিহত গৃহবধূর নাম নমিতা দাস (৪২)। নিহত মহিলার বাপের বাড়ির অভিযোগ, খুন করা হয়েছে নমিতাকে। শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে হত্যা করেছে নমিতাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নিহত নমিতার সঙ্গে তার শ্বশুরবাড়ির অশান্তি চলছিল। বিশেষ করে তার স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভাল ছিল না তার। নমিতার বাপের বাড়ির সঙ্গে কোন যোগাযোগ রাখতে দিতেন না তার শ্বশুরবাড়ির লোকজন, এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে তার বাবাকে জানায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে নমিতা।


 খবর পেয়ে ছুটে আসেন মৃতার বাপের বাড়ির লোকেরা। শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন নমিতার বাপের বাড়ির সদস্যরা। তাদের অভিযোগ, নমিতার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা পরিকল্পনা করে অত্যাচার চালিয়ে খুন করেছে তাকে এবং খুনের পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি । যে অভিযোগ দায়ের হয়েছে তার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.