মুরগির খাবারের লক্ষধিক টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

মুরগির খাবারের লক্ষধিক টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ     বিজেপিতে যোগ দেওয়া মালদার এক বিধায়কের ভাইকে মুরগির খাবারের লক্ষধিক টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করলো পুলিশ।  উত্তর প্রদেশের লখনউয়েরএকটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত ছিলেন বিজেপি বিধায়কের ভাই বিজেপি নেতা মৃত্যুঞ্জয় গোলদার। তার বিরুদ্ধেই বয়লার মুরগির খাবারের প্রায় ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের হয়েছিল গাজোল থানায়। 


 আর সেই অভিযোগের পর থেকেই গা ঢাকা দিয়েছিলো অভিযুক্ত।  বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গাজোল থানার নয়াপাড়া এলাকার তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতের মাধ্যমে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছে গাজোল থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , উত্তরপ্রদেশের লখনউয়ের  মুরগির খাবারের একটি বেসরকারি সংস্থার প্রধান অফিস রয়েছে। গাজোলে ডিপো ম্যানেজার হিসাবে কর্মরত ছিলো মৃত্যুঞ্জয় গোলদার। তার বিরুদ্ধে ওই সংস্থার তরফ থেকে ২০১৭ সালে বয়লার মুরগির খাবারের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয় গাজোল থানায়। এই ঘটনার পর গত তিন বছর ধরে গা ঢাকা দিয়েছিলো অভিযুক্ত। অবশেষে তিন বছর পর গ্রেফতার করা হয় তাকে।


গাজোল থানার পুলিশ জানিয়েছে, ওই সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্থিক তছরুপের ঘটনায় মৃত্যুঞ্জয় গোলদারকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। এ বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.