বাড়ি থেকে সোনার গয়না ও টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১ - The News Lion

বাড়ি থেকে সোনার গয়না ও টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১

 


দি নিউজ লায়নঃ    বাড়ি থেকে সোনার গয়না ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সুবল দাস। উত্তর ২৪ পরগণার খড়দহ থানার পানিহাটির সুভাষ উদ্যান এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর রাতে মেমারি থানার মণ্ডলগ্রামের কিঙ্কর ঘোষের বাড়িতে ৪ দুষ্কৃতি হানা দেয়।


 ৪ দুষ্কৃতি ঘরে ঢুকে পরিবারের লোকজনকে ভোজালি দেখিয়ে ভয় দেখায়। এরপর আলমারির চাবি দিতে বলে তারা। ভয়ে পরিবারের লোকজন আলমারির চাবি দিয়ে দেন। তাতে থাকা কয়েক ভরি সোনার গয়না, ৯৫ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। যাওয়ার আগে পরিবারের লোকজনকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় শিকল তুলে দেয় তারা। লুট হওয়া মোবাইলের সূত্র ধরে পুলিস ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে উপেন দাস ও রাজা মণ্ডলকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি উত্তর ২৪ পরগণার ঘোলা ও খড়দহ থানা এলাকায়


 তারা বর্তমানে পুলিসি হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস লুটপাটে সুবলের জড়িত থাকার বিষয়টি জানতে পারে। মঙ্গলবার সকালে কলকাতার বাঁশদ্রোনী থানার পোস্টাল পার্ক এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। টাকা এবং গয়না উদ্ধারের জন্য এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। ধৃতকে ৭ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.