পুরুলিয়ায় জনসভায় আসার পথে মৃত্যু তৃণমূল কর্মীর
দি নিউজ লায়নঃ বাস থেকে নামতে গিয়ে পড়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। জানা গিয়েছে মৃতের নাম বেঞ্জামিন সানডিল(৪৫)। তার বাড়ী পুরুলিয়ার বাঘমুন্ডি থানার বুড়দা এলাকায়। স্থানীয় ও তৃণমুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার হুটমুড়া হাইস্কুল ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। সেখানে একটি বাসে করে জনসভা স্থলে এসেছিলেন বেঞ্জামিন বাবু।
সভাস্থলে পাশে বাস পার্কিং করার সময় তিনি গাড়ি থেকে নামছিলেন। সেই সময় কোন ভাবে পড়ে যান তিনি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পেয়ে পুরুলিয়া হাসপাতালে আসেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। যেকোনো প্রয়োজনে তারা পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

Post a Comment