অনধিকার প্রবেশ! চন্দ্রবোড়া সাপকে ঝোলায় ভরে সোজা থানায়
দি নিউজ লায়নঃ মঙ্গলবার প্রায় ৩ ফুট লম্বা বিষধর একটি চন্দ্রবোড়া সাপ ধরে সোজা নিয়ে চলে থানায় চলে আসেন এক চাষি।এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ধর্মতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালপুর অঞ্চলের ধর্মতলা এলাকায় বাসিন্দা চাষী বিশ্বনাথ মণ্ডল।তার বাড়ির সামনে একটি বাগান আছে।
সেই বাগানে বেশ কিছু দিন ধরে একটি প্রায় ৩ ফুট লম্বা বিষধর চন্দ্রবোড়া সাপকে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে সোজা চলে আসে ক্যানিং থানায়। থানার কর্মরত পুলিশ কর্মীরা চাষী বিশ্বনাথ মণ্ডল কে জিজ্ঞাসা করেন ব্যাগের মধ্যে কি! তখন ব্যাগের মধ্যে থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে বের করলে হকচকিয়ে যান পুলিশ কর্মীরা।
পুলিশ সঙ্গে সঙ্গে মাতলা রেঞ্জে বন দফতরে খবর দেয়।খবর ঘটনাস্থলে আসে বনকর্মীরা। তারা বিষধর চন্দ্রবোড়া সাপ টি উদ্ধার করে ঝড়খালি রেসকিউ সেন্টারে নিয়ে যায়।সাধারণ চন্দ্রবোড়া সাপের ফণা নেই।কিন্ত ৪২ মিলিগ্রাম বিষেই মানুষ মারা যায়।উইয়ের ঢিবি,ছোট ছোট ঝোপে এই সাপ দেখা যায়।তবে সুন্দরবনের ক্যানিং মহকুমায় এই সাপ খুব একটা দেখতে পাওয়া যায় না।

Post a Comment