সুন্দরবনের স্টোরখালিতে ছাড়া হল কুমির
দি নিউজ লায়ন ; লক্ষ্য সুন্দরবনের নদীতে কুমির এর সংখ্যা বাড়ানো। সুন্দরবনের ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালির বিদ্যা নদীতে তিন জোড়া কুমির ছাড়া হল বৃহস্পতিবার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাথর প্রতিমার ভাগবতপুর কুমির প্রকল্প থেকে ৫৫ টি কুমির আনা হয় ঝড়খালি রেসকিউ সেন্টারে। কুমির গুলির বয়স ৪ বছর। কুমির লম্বায় ১.২৬ মিটার, চওড়ায় ০.৩৭৭ মিটার,ওজন ১৪.২৬ কেজি। আর এই ৫৫ টি কুমিরের মধ্যে ৪০ টি পুরুষ এবং ১৫ টি স্ত্রী।
এগুলির মধ্যে তিন জোড়া কুমিরকে এদিন ছাড়া হল। ঝড়খালি রেসকিউ সেন্টার থেকে ৩ টি মেল এবং ৩ টি ফিমেল কুমির বনকর্মীরা নৌকায় তোলে ঝড়খালি জেটিঘাট থেকে। সেখান থেকে কুমির গুলিকে জল পথে নিয়ে যাওয়া হয় ন্যাশানাল পার্ক ওয়েস্ট রেঞ্জের স্টোরখালি জঙ্গল এলাকায়।সেখানে বনকমীর্রা বিদ্যা নদীতে কুমির গুলি ছেড়ে দেয়।বন দফতর জানান প্রথম পর্যায়ে ৬ টি কুমির ছাড়া হয়।
স্টোরখালি জঙ্গল এলাকায় ৫ টি এবং ১ টি সজনেখালি এলাকায় ছাড়া হল। ধাপে ধাপে মোট ৫৫ টি কুমির ছাড়া হবে। তবে কুমিরের বয়স ৪ বছর পূর্ণ হলে তবে নদীতে ছাড়া হয়। সাধারণ এই সমস্ত কুমির গুলি নোনা জলের কুমির।ফলে ৪ বছর পূর্ণ না হলে সেই কুমির কে ছাড়া হয় না।কেননা ৪ বছর পূর্ণ হওয়ার আগে কুমির ছাড়লে সেই কুমির বাঁচে না।প্রতি বছর এই সময়ই কোর এলাকায় ছাড়া হয় কুমির।

Post a Comment