কর্মক্ষেত্রে উন্নতি নাকি অবনতি? কি বলছে আজকের রাশিফল - The News Lion

কর্মক্ষেত্রে উন্নতি নাকি অবনতি? কি বলছে আজকের রাশিফল

  




দি নিউজ লায়নঃ

মেষ: ব্যবসায়ীক কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। টাকা পাওয়ার সম্ভনা তেমন নেই। পিতার সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।

বৃষ: আপনার সরলতার সুযোগ নিয়ে কতিপয় ব‌্যক্তি ক্ষতি করার চেষ্টা করলেও সফলতা পাবে না। ব‌্যবসায়ীদের এই সময় কিছু আইনি জটিলতা আসতে পারে। পত্নীর স্বাস্থ‌্য খুব একটা ভাল যাবে না। 

মিথুন: কর্মক্ষেত্রে আপনার অতীব উন্নতি সম্ভব। ব‌্যবসায়ীদের কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে উন্নতি লাভ সম্ভব।

কর্কট:  আর্থিক ব‌্যাপারে একটু চাপ থাকতে পারে। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় ভাল খবর পাবেন।পুরনো গাড়ি ক্রয়ের আগে ভাল করে কাগজপত্র যাচাই করে নেবেন। পরে এই নিয়ে পুলিশি সমস‌্যা তৈরি হতে পারে।


সিংহ: জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও সেমিষ্টার পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন।  পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে না। 

কন্যা:  নিজের প্রচেষ্টায় ধন অর্জন করবেন। অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। 

তুলা: দিন ভালো কাটবে। দাম্পত্য জীবনকে আরও ভালো করে তোলার জন্য পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য ঠিক থাকবে। আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। সুখবর পেতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন।

বৃশ্চিক: ব্যবসায়ীরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। ছাত্রদের সমস্ত কাজ পুরো হবে। যাত্রার সময় সাবধানতা অবলম্বন করুন। লগ্নি এড়িয়ে যান। যুবকদের কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে।


ধনু: ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে ভালো লাভ হবার যোগ রয়েছে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশিদারী কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। 

মকর: খুব শুভ নয় বিশেষত স্বাস্থ্যের দিকে নজর রাখুন কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের যত্ন নেবেন।

কুম্ভ: আর্থিক লাভ হবে। ব্যবসা ঠিক-ঠাক চলবে। শত্রু সক্রিয় থাকবে। পারিবারিক সমস্যা প্রকাশ্যে আসতে পারে। দাম্পত্য জীবন ঠিক থাকবে। 

মীন:  চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ীক যোগাযোগে সাফল্য আসবে। আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.