বারুইপুর মহকুমা হাসপাতালেড় অতিরিক্ত সুপারকে দিয়েই শুরু হল কোভিড টিকার মহড়া - The News Lion

বারুইপুর মহকুমা হাসপাতালেড় অতিরিক্ত সুপারকে দিয়েই শুরু হল কোভিড টিকার মহড়া




দি নিউজ লায়ন ;   বারুইপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার শ্যামল চক্রবর্তীকে দিয়েই শুরু হল কোভিড- ১৯ ভ্যাকসিনের টিকার মহড়া। তবে এদিন শ্যামলবাবু ছাড়াও বারুইপুর মহকুমা হাসপাতালে আরও ২৫ জন স্বাস্থ্য কর্মীকেও কোভিড -১৯ ভ্যাকসিনের টিকার মহড়া দেওয়া হয়েছে। মহড়া সরজমিনে দেখতে আসেন জেলা শাসক পি ডি উলগানাথন ও জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায়।


 এদিন জেলা শাসক পি ডি উলগানাথন জানান দুটি স্বাস্থ্য জেলার ৩ টি করে স্বাস্থ্য কেন্দ্রে এদিন কোভিড -১৯ ভ্যাকসিন টিকার মহড়ার ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার ৩ টি স্বাস্থ্য কেন্দ্রে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের বারুইপুর, ভাঙড় ও বাঙ্গুর স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বেশ কয়েকটি পর্যায়ে এই কর্মসূচি পালন করে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াকে ঝালিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে রেজিস্ট্রেশন করা হচ্ছে। 


তারপর ৬ জন করে বসানো হচ্ছে। তাদের একজন একজন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারপর তাদেরকে আধ ঘন্টা ধরে পাশের পর্যবেক্ষন ঘরে রাখা হচ্ছে। কোন অসুবিধা হচ্ছে কিনা দেখা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি ভালভাবেই করা হচ্ছে। ফলে বলা যেতেই পারে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত জেলা প্রশাসন। 


কাদের প্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে প্রশ্নের উত্তরে জেলা শাসক জানান, প্রথমে সব পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের, তারপর পুলিশ কর্মীদের এবং ফ্রন্ট লাইন কোভিড যোদ্ধাদের। পরে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তবে সবটাই সরকারি নির্দেশ মেনে করা হবে।এদিন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ,, ফলতা, মহেশতলা পৌরসভা এলাকায় এই কর্মসূচি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.