ট্রেন থেকে পড়ে গুরুতর জখম ১ জন - The News Lion

ট্রেন থেকে পড়ে গুরুতর জখম ১ জন

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক ব্যাক্তি।তবে জখম ব্যক্তির পরিচয়পত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি।ঘটনাটি ঘটে সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদি-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী রেল লাইনের পাশে।গুরুতর জখম অবস্থায় বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি।


স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকাল প্রায় ৮ নাগাদ শিয়ালদহ ডাউন লোকাল থেকে এক মাঝ বয়সী অঞ্জাত পরিচয় ব্যাক্তি ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় তালদি-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী এলাকায়।এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন রেল পুলিশ।গুরুতর জখম অবস্থায় অঞ্জাত পরিচিত ব্যাক্তি কে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য  ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।


সেখানে এখনও পর্যন্ত  অচৈতন্য অবস্থায় চিকিৎসাধীন।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে রেল পুলিশ। পাশাপাশি অঞ্জাত পরিচিত ব্যাক্তির নাম ঠিকানার খোঁজ শুরু  করছে রেল পুলিশ।রেল পুলিশ জানান ট্রেন থেকে এক যাত্রী পড়ে গেলে গুরুত্বর জখম হয়।জখম যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।তার এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.