টাইগার ইন ব্যাক বলে মদন মিত্রের নামে ফ্লেক্স পশ্চিম মেদিনীপুর জুড়ে
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার লালগড়ে নেতাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে স্মরণসভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি তার ভাষণে তীব্র ভাষায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করেন। মদন মিত্রের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে সভাস্থলে থাকা তৃণমূল কর্মীরা উল্লসিত হয়ে পড়েন। যখন লালগড়ের সভা থেকে সকলে বাড়ি ফিরে যাচ্ছেন।
ঠিক সেইসময় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সহ বিভিন্ন এলাকায় মদন মিত্রের নামে ফ্লেক্স ও ব্যানার টাঙানো হয়েছে। তাতে লেখা রয়েছে টাইগার মদন মিত্র জিন্দাবাদ, কোথাও লেখা রয়েছে টাইগার ইন ব্যাক মদন মিত্র জিন্দাবাদ।
যেভাবে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ঝিমিয়ে পড়া দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য যে ভাবে বক্তব্য রাখেন, ঠিক সেইভাবেই বৃহস্পতিবার লাল গড়ের হাটচালা
এলাকায় নেতাই শহীদ স্মরণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখার পাশাপাশি তিনি বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন বলে সরাসরি যেমন বলেন। তেমনি তিনিবলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দল যদি বলে আমি নন্দীগ্রামে প্রার্থী হয়ে ওকে পরাজিত করে প্রমাণ করব যে মানুষ ওর সাথে নেই।
কারন ও যে বেইমানি করেছে তাতে ওর পাশে যে মানুষ নেই তা প্রমাণিত হবে। এছাড়াও দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মদন মিত্র একাধিক বক্তব্য রাখেন বিজেপির বিরুদ্ধে ও শুভেন্দু অধিকারী সম্পর্কে।
তাই শুভেন্দু অধিকারী তৃণমূলে না থাকায় দলের কোনো ক্ষতি হবে না বলে অনেকেই অনুমান করছেন। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মদন মিত্র কে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।দলের রাজ্য নেতৃত্ব কে জেলা স্তর থেকে জানানো হবে বলে জানা যায়। তাই রীতিমতো বৃহস্পতিবার সন্ধ্যায় মদন মিত্র কে টাইগার ইন ব্যাক বলে সম্মান জানিয়ে ফ্লেক্স পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।

Post a Comment