ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশে করোনা টিকা পাঠাবে ভারত - The News Lion

ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশে করোনা টিকা পাঠাবে ভারত




দি  নিউজ লায়ন ;  আগামী ফেব্রুয়ারি মাস থেকে ঢাকায় কোভিড-১৯ টিকার সরবরাহ শুরু করবে ভারত। ইতিপূর্বে  বাংলাদেশকে তিন কোটি কোভিড-১৯ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। সেই প্রতিশ্রুতি মোতাবেক ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠানো হবে। এই টিকা পাঠানো শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, মূলত এইচসিকিউ বা  হাইড্রোক্সিক্লোরোকুইন মেডেলে বন্ধু দেশগুলিকে কোভিড-১৯ টিকার জোগান দিতে প্রস্তুত রয়েছে ভারত। অর্থিক লাভ রেখেই মানবিকতার স্বার্থে ভারতের প্রতিবেশী দেশগুলিকে কোভ্যাক্সিন সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।


উল্লেখ্য, গত বছরে করোনা ভাইরাসের সংক্রমণ যখন বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছিলো সেই সময় ভারত তার বন্ধু এবং প্রতিবেশী দেশগুলিতে এইচসিকিউ বা হাইড্রোক্সিক্লোরোকুইন  সরবরাহ করেছিলো। সেই সময় বিশ্বের আরও ১৮ টি দেশকে এই ওষুধ বিক্রি করেছিলো ভারতের নরেন্দ্র মোদি সরকার। এবারে কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও সেই একই ফর্মুলা মেনে এগোতে চাইছে ভারত।


কোভিডের সঙ্গে লড়াইয়ে ভারতের প্রতিবেশী দেশ নেপালকে ১২ মিলিয়ন তথা ১,২ কোটি টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সেইমতো আগামী সপ্তাহেই নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি দিল্লি সফরে এলে তাঁর হাতে এই টিকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। একইভাবে বাংলাদেশে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি তিন কোটি টিকা তুলে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই বাংলাদেশে এই টিকা সরবরাহ শুরু হবে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.