ছয় পা বিশিষ্ট সদ্যোজাত বাছুরকে দেখতে মানুষের ভীড়
দি নিউজ লায়ন ; ছয় পা বিশিষ্ট সদ্যোজাত বাছুরকে দেখতে মানুষের ভীড়। সকাল থেকেই মেলার মতো মানুষের ভিড় উপচে পড়লো গরু মালিকের বাড়িতে। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের বাঁদরবনী গ্রামে। গরু মালিক শেখ সাবিরুদ্দীন আলী জানান , মঙ্গলবার রাত ৯ টার সময় তাঁর বাড়ির এক গাভী একটি বাছুর ছানা প্রসব করে। সদ্যজাত বাছুর ছানাকে দেখে প্রথমে একটু অবাক হয়ে উঠেন পরিবারের সকলেই।
তারপর ভালো করে দেখার পর দেখেন বাছুর ছানার পিঠে আরও দুটি পা রয়েছে। যা সাধারণত দেখা যায় না। এই খবর বুধবার সকালে চাউর হতেই ছয় পায়ের বাছুর ছানা কে দেখার জন্য গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে। শুধু বাঁদরবনী গ্রামের লোক নয় পাশের গ্রাম ফুলবেড়িয়ে, বসন্তপুর , বলরামডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের লোক ভিড় করে। গরু মালিক শেখ সাবিরুদ্দীন আলী আরও দাবি করেন , এই এলাকায় এই প্রথম এই প্রকার বাছুর ছানা হয়েছে। তাই সকলের দেখার আগ্রহ বিশাল। এখন থেকেই অনেকে বাছুর টিকে কিনতে চাইছে কিন্তু আমি বিক্রি করতে রাজি হয়নি।

Post a Comment