ইংরেজবাজারে গ্রেপ্তার ভুয়ো পুলিশ - The News Lion

ইংরেজবাজারে গ্রেপ্তার ভুয়ো পুলিশ

 


 দি নিউজ লায়নঃ    জলপাই রঙয়ের পোশাক পড়ে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়ে গ্রেফতার হলো এক ব্যক্তি।  বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের তেলিপাড়া এলাকায়। ওই এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকেই ৬০ হাজার টাকা দাবি করেছিল ভুয়ো পুলিশ পরিচয় দেওয়া ওই ব‍্যক্তি। বিষয়টি সন্দেহ হতেই আটকে রাখা হয় তাকে। 


খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। এরই মধ্যে পাড়া-প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে ওই ব্যবসায়ীর বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ এসে অভিযুক্ত ওই ব‍্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃতের তার নাম এবং পরিচয় একেক সময় একেক রকম বলছে। কখনো বলছে তার নাম অর্জুন স্বর্ণকার, আবার কখনো বলছে অর্জুন দাস। সঠিক পরিচয় এখনো জানা যায় নি। 


এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরে প্রতিশোধ নেয়ার জন্য ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ধৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, পরিচয় জানতে পারলেই কেন তিনি ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে টাকা আদায় করতে গেলেন সেই বিষয়টি পরিষ্কার হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.