শিলিগুড়িতে দুটি ব্যাংক লুঠের চেষ্টা - The News Lion

শিলিগুড়িতে দুটি ব্যাংক লুঠের চেষ্টা




দি নিউজ লায়ন ;  শিলিগুড়িতে একইসঙ্গে দুটি ব্যাংক লুঠের চেষ্টা। অধরা দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে ইডি। শিলিগুড়ি বিধানরোড পানিট্যাঙ্কি মোড় এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বাংলাদেশের একটি ব্যাংকের শিলিগুড়ি শাখায় লুঠের চেষ্টা করে বলে জানা গিয়েছে। পরপর ভাঙা হয় একই বিল্ডিংয়ে থাকা দুই ব্যাঙ্কের আটটি তালা। কানাডা ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করে।


 তবে ভোল্ট ভাঙতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা।দুষ্কৃতীরা তছনছ চালায় ব্যাংকের স্টোর রুম পর্যন্ত। জানা গিয়েছে সোমবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ এসে দেখেন  বিল্ডিংয়ের মুখ্য গেটের তালা ভাঙা। এরপরই চোখে ব্যাংকের ওঠার মুখে সিঁড়ির শাটারের তালা ভেঙে পড়ে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে জানায়, ঘটনাস্থলে এসে পৌছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও শিলিগুড়ি থানার পুলিশবাহিনী। 


জানা গিয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি আসেনি বলে পুলিশকে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ বলেই জানা যাচ্ছে। ব্যাংকের দপ্তরিয় সময় ছাড়া ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংকের শাখায় রাতে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না। একাধিক বার শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের তরফে বলা হলেও নিরাপত্তা রক্ষীর মোতায়েন নেই শহরের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে। 


রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র ম্যাজেজার বিনোদ কুমার জানান শনিবার দপ্তরিয় সময়ের পর পুরো বিল্ডিং বন্ধ থাকায় ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের গতিবিধির ব্লুপ্রিন্ট তৈরি করে পুলিশ। এসিপি ইস্ট এক শুভেন্দু কুমার জানান তদন্ত চলছে।সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.