সাপের কামড়, শিশু কন্যাকে নিয়ে সোজা হাসপাতালে - The News Lion

সাপের কামড়, শিশু কন্যাকে নিয়ে সোজা হাসপাতালে




দি নিউজ লায়ন ;  ররিবার বিকালে বাড়ির পাশের মাঠে খেলা করছিল বছর সাতেকের শিশু কন্যা তুহিনা মন্ডল।খেলার সময় হঠাৎই  তার ডান হাতের তালুতে সাপে কামড় দেয়।আর তখন শিশু কন্যা সাপকে ছাড়িয়ে দুরে ছুঁড়ে ফেলে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের গাঁতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঁতি এলাকার বাসিন্দা শিশু কন্যা তুহিনা মন্ডল প্রতি দিনের মতন এদিন বিকালে বাড়ির পাশের মাঠে খেলাধূলা করছিল আর পাঁচটা কচিকাঁচাদের সঙ্গে।হঠাৎই একটি সাপ শিশু কন্যা তুহিনা মন্ডলের হাতের তালুতে কামড় দেয়।


সে সাহসের সঙ্গে সাপটিকে হাত থেকে ছাড়িয়ে দূরে ছুঁড়ে দেয়।এরপর হাতের তালু থেকে রক্ত বের হতেই কান্নায় চিৎকার জুড়ে দেয় শিশু কন্যা তুহিনা মন্ডল।কান্নার আওয়াজ শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা।দৌড়ে আসেন শিশু কন্যার মা সাজেদা মন্ডল।শিশু কন্যা  তুহিনা কাঁদতে কাঁদতে তার মা কে জানায় একটি সাপ তাকে কামড় দিয়েছে।সাপকে ছাড়িয়ে দূরে ফেলে দিয়েছে।শিশু কন্যাকে ওঝা গুণিনের কাছে না নিয়ে গিয়ে তার পরিবারের সদস্যরা সোজা চলে আসে স্থানীয় ঘুটিয়ারি শরিফ স্বাস্থ্য কেন্দ্রে।


সেখানে শিশু কন্যার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।বর্তমানে সেখানে শিশু বিভাগে চিকিৎসাধীন।তবে বর্তমানে শিশু কন্যা সুস্থ আছে।ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার জানান সাপে কাটা একটি শিশু কন্যা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছে।তার চিকিৎসা চলছে।বর্তমানে শিশু কন্যা সুস্থ আছে।পাশাপাশি তিনি আরও বলেন সাপে কাটলে যেন সোজা হাসপাতালে নিয়ে আসে সাপে কাটা রোগীকে এ বিষয়ে সাধারণ মানুষজন কে সচেতন ও করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.