পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর শ্বাসরোধ করে খুন - The News Lion

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর শ্বাসরোধ করে খুন




দি নিউজ লায়ন ;   পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামে। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী সোহেল কাজি এবং শাশুড়ি কাশমিরা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।


 রাতেই মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সালিমা বিবি (২৪)। তার বাবার বাড়ি জালুয়াবাথাল গ্রামে। পাঁচ বছর আগে পাশের গ্রাম সৈয়দপুর এলাকার বাসিন্দা সোহেল কাজির সঙ্গে বিয়ে হয় সালিমা বিবির। তাদের এক বছরের এক নাবালিকা কন্যা সন্তান রয়েছে। এরপর ওই গৃহবধূটি তিন মাসের অন্তঃসত্তা ছিলন।


 ওই গৃহবধূর স্বামী সোহেল কাজি ভিন রাজ্যে দিনমজুরির কাজ করে। একমাস আগে সোহেল কাজী তার গ্রামের বাড়িতে ফিরে আসে। এরপর ওই গ্রামেরই এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি জানতে পারে সালিমা বিবি। এনিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। আর তারপরেই কয়েকদিন ধরেই সংসারে শুরু হয় অশান্তি। এরপর সালিমা বিবির রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাটি ঘটে। 


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে , গৃহবধূ খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামী সোহেল কাজী এবং শাশুড়ি কাশ্মীরা বিবিকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। এব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.