দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ - The News Lion

দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ




নিউজ ডেস্ক : ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর দিল্লির বিমানবন্দর ও সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। এ ঘটনার এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।    


শুক্রবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ছোটখাট বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা এর পেছনে দায়ী, তা জানতে তদন্ত করছে দিল্লি পুলিশ।   


 এ ঘটনার পর ইসরাইলি দূতাবাসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলের মাত্র দুই কিলোমিটারের মধ্যে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.