মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নামছে জমিয়তে উলেমায়ে হিন্দ - The News Lion

মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নামছে জমিয়তে উলেমায়ে হিন্দ




দি নিউজ লায়ন ;  মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে জমিয়তে উলেমায়ে হিন্দ। ইতিমধ্যে তারা কর্মসূচি ঘোষনাও করেছে। আগামী ১৩ জানুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে পারাজের মধ্যবর্তী জায়গায় ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি নিয়েছে জমিয়তে উলেমায়ে হিন্দ। এমনই কর্মসূচির কথা জানিয়েছেন, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা এই সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। 


তিনি জানিয়েছেন, “সেদিন দিল্লি থেকে কোনও গাড়ি কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। বাংলাকে চোখ রাঙালে তা বরদাস্ত করব না। ইট মারলে পাটকেল খেতে হবে।” এছাড়া কৃষি আইন বাতিলের দাবীতে সারা রাজ্যেই আন্দোলন কর্মসূচি গ্রহন করা হবে। এখানেই না থেমে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলেও আখ্যা দেওয়া হয়। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে জমিয়তে উলেমায়ে হিন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 


ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএস-বিজেপির কোনও ভূমিকাই ছিল না। বিজেপি দেশকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। যারা এদেশে সংবিধান ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই। এখন বিজেপি-আরএসএস কৃষি আইন চালু করে ভারতের কৃষকদের শেষ করে ফেলার চক্রান্ত করেছে। এলড়াই কৃষি জীবি কৃষকদের লড়াই। এই লড়াই আরো জোরদার হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.