কেশপুরের জনসভায় সিপিএমের প্রশংসায় শুভেন্দু
দি নিউজ লায়ন ; বুদ্ধবাবু সৎ লোক সিপিএমের ৩৪ বছরে বহু ভালো কাজ করেছে যারা সিপিএমের সব খারাপ বলে তারা সত্যের অপলাপ করে বৃহস্পতিবার কেশপুরের বক্তব্য রাখতে গিয়ে সিপিএমকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু।
আরো একবার বামেদের সরাসরি বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তিনি বলেন বিধানসভা ভোটের পর সিপিএম কংগ্রেস যা খুশি করবেন কিন্তু এখন বিজেপি করতে হবে এবং বিজেপিকে ভোট দিতে হবে। শুধু সিপিএমকে প্রশংসায় ভরিয়ে দেওয়া নয় গোটা মেদিনীপুর জুড়ে যে তিনি গায়ের জোরে ভোট করাবেন তাও বুঝিয়ে দেন শুভেন্দু বিজেপি কর্মীদের সন্ত্রাসে উৎসাহিত করে তিনি বলেন, 'ঝাণ্ডার নীচে মোটা ডাণ্ডা রাখবেন। তারপর আমি বুঝে নেব।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর আনন্দপুর এ বিজেপির এক সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ,বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, বিজেপি রাজ্য কমিটির সদস্য তুষার মুখার্জি সহ আরো অনেকে ।ওই সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন বাংলা কে বাঁচাতে হবে। বিজেপির হাতে বাংলাকে তুলে দিতে হবে।
যারা এখনও কংগ্রেস ও সিপিএম করছেন বিধানসভা নির্বাচন পর্যন্ত আপনাদের বিজেপি করতে হবে ।বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারপর আপনারা কংগ্রেস ও সিপিএম করবেন এবং আপনাদের ভোট দিতে হবে বিজেপির পদ্মফুলে। সিপিএম ভালো, বুদ্ধবাবু ভালো, তৃণমূলের মত খারাপ নয়।
তাই তৃণমূলকে হারানোর জন্য তিনি কংগ্রেস ও বামেদের কে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।তিনি আরো বলেন যে লালমাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী এক সাথে হাত মিলিয়েছে ।খড়গপুর আমি জিতিয়েছিলাম আবার সেই খড়গপুরকে আমি হারিয়ে দেখিয়ে দেব শুভেন্দু অধিকারীর কৃতিত্ব। কেশপুরের আনন্দপুর এর সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।ওই সভা থেকে এদিন তার পুরোনো দলকে নিশানা করেন শুভেন্দু। একেরপর এক অভিযোগ শোনা যায় শুভেন্দুর গলায়।

Post a Comment