মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিধায়ক শিউলি সাহা - The News Lion

মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিধায়ক শিউলি সাহা




দি নিউজ লায়ন ; মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক মৃগেন মাইতি সম্প্রতি মারা গিয়েছেন।তার পর মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ টি শুন্য  ছিল।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পর্ষদের চেয়ারম্যান হিসাবে কেশপুরের বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা করেন। সোমবার মেদিনীপুর শহরে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এসে কেশপুরের বিধায়ক শিউলি সাহা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও কর্মীদের সাথে কথা বলেন। 


মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিধায়ক শিউলি সাহা বলেন এর আগে  বিধায়ক মৃগেন মাইতি চেয়ারম্যান ছিলেন ।তিনি আমার প্রণম্য ।তিনিও বিধায়ক ছিলেন। কারণ আমরা কাজ করতে জানি। তাই বিধায়ক থাকলেও মেদিনীপুর খড়গপুর পর্ষদের কাজ করার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। নির্বাচনের আর কয়েক মাস বাকি। তাই সকলকে নিয়ে যে কাজগুলি বাকি রয়েছে তা তিনি দ্রুত শেষ করবেন বলে জানান।


 সেই সঙ্গে তিনি বলেন আমি এই উন্নয়ন পর্ষদের মেম্বার ছিলাম ,আগে মিটিং এ এসেছি। তাই কাজ নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর  ভরসা রেখেছেন। তাই আমি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।আগামী দিনে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে মেদিনীপুর খড়গপুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.