পদ্মফুল একুশে, ঘাসফুল ফ্যাকাশে, নয়া শ্লোগান বিজেপির - The News Lion

পদ্মফুল একুশে, ঘাসফুল ফ্যাকাশে, নয়া শ্লোগান বিজেপির




দি নিউজ লায়ন ;   পদ্মফুল একুশে, ঘাসফুল ফ্যাকাশে। নতুন এই শ্লোগান তুলে এবার একুশের ভোট ময়দানে ঝাঁপাতে কোমর বাঁধছে গেরুয়া শিবির। নয়া শ্লোগানে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে প্রচারের ময়দানে ক্যাচ লাইন বেঁধে দিলো বিজেপি। রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজতেই ‘আর নয় অন্যায়’ শ্লোগান তৈরি করেছিলো বিজেপি। সেই শ্লোগান একটু পুরনো হতেই এবারে যুক্ত করা হলো নয়া শ্লোগান। 


শ্লোগানের বাজারে হিট ক্যাচ লাইন যে অন্যতম প্রচারের শক্তি তা বুঝেই নতুন এই শ্লোগান তৈতি করা হলো এবারে।  একুশের নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নতুন নতুন স্লোগান তৈরির কাজ করছে। শাসক দলকে কাত করতে স্লোগানের বাজারে হিট বিজেপি। নিত্য নতুন স্লোগানে মাত দিতে চাইছে বিজেপি ক্ষমতায় আসতে গেলে একটা স্লোগানের উপর ভরসা রাখতে চাইছে না বিজেপি। বিজেপি নানান স্লোগানের মাধ্যমে বাজার মাত করতে চাইছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.