মহারাষ্ট্রের পুণ্যার্থীদের অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় উদ্ধার অপহৃতরা, গ্রেপ্তার ছয় - The News Lion

মহারাষ্ট্রের পুণ্যার্থীদের অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় উদ্ধার অপহৃতরা, গ্রেপ্তার ছয়




দি নিউজ লায়ন ; মহারাষ্ট্রের বাসিন্দা চার পুণ্যার্থীকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেফতার ৬ জন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে গঙ্গাসাগরে তীর্থ করতে আসা ৪ জন পুণ‍্যার্থী  কে অপহরণ করার অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ গঙ্গাসাগরে আসার পথে তাদের অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবী জানায় অভিযুক্তরা। 


মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। আর এর ১২ ঘন্টার মধ্যেই মথুরাপুর থানার পুলিস মোবাইল ফোন ট্র্যাক করে জোরদার তল্লাশি চালিয়ে অপহৃত পুণ্যার্থীদের উদ্ধার করল পুলিশ।এই ঘটনায় গ্রেফতার পুলিশ গ্রেফতার করে ৬ জন অভিযুক্তদের।সুন্দরবন পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার সন্তোষ কুমার মণ্ডল জানান মহারাষ্ট্রের পুলিসের কাছ থেকে খবর পেয়েই অতি তৎপরতার সঙ্গে এই কাজ করা হয়।খুব তাড়াতাড়ি আইনি জটিলতা কাটিয়ে পুণ্যার্থীদের বাড়ি পাঠানো হবে।এই সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিস কর্মীদের পুরস্কৃত করা হবে।


 পুলিস জানিয়েছে,ধৃতদের নাম সাজামল গাজী,সাইফুদ্দিন পুরকাইত,কুতুবুদ্দিন পুরকাইত,ইমরান মীর,আব্দুল রেজ্জাক লস্কর,হাবিবুল্লা গাজী।ধৃতদের শনিবার দুপুরে ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে বিচারক ধৃতদের  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।ধৃতদের বাড়ি ঢোলাহাট, মথুরাপুর, রায়দিঘি থানা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর থানা এলাকার বাসিন্দা সঙ্কেত সুরেশ, সাগর সুরেশ,অরুন শিবরাম বরাটে তাঁর স্ত্রী ভেনিতা অরুন বরাটে। গঙ্গাসাগরে যাবার জন্য তাঁরা গত বুধবার সকাল ১১-৩০ টায় হাওড়া স্টেশনে নামে।


 তাঁদের গঙ্গাসাগর  যেতে কোন অসুবিধায় না পড়তে হয় ভেনিতাদেবীর এক প্রতিবেশী ঢোলাহাটের বাসিন্দা অভিযুক্ত সাজামল গাজীর ফোন নম্বর দেয়। তদন্তকারী অফিসার বলেন, সাজামলের মহারাষ্ট্রে যাতায়াত আগে থেকেই ছিল।সেই সূত্রেই ওই প্রতিবেশীর সঙ্গে কোনভাবে আলাপ হয়েছিল। তাঁরা সাজামলকে ফোন করলে সে অন্য সঙ্গীদের নিয়ে টাটা সুমো করে তাঁদেরকে আনতে যায়।ওইদিন তাঁদের পাথরপ্রতিমার রামগঙ্গার এক হোটেলে নিয়ে যাওয়া হয়। পরের দিনই তাঁদের গঙ্গাসাগরে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিল সাজামল। কিন্তু,গঙ্গাসাগর তো দূর।


 বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই পুণ্যারথিদের রায়দিঘির হোকলডাঙ্গা খালপাড়ে মাটির এক পরিত্যক্ত বাড়িতে তুলে আনা হয়। সেখানে তাঁদের বাড়ির লোকজনকে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবী করে অভিযুক্তরা।পাশাপাশি পযটকদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.