উত্তর প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১০ - The News Lion

উত্তর প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১০




নিউজ ডেস্ক : উত্তর প্রদেশের মোরাদাবাদে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঘন কুয়াশায় মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।    


প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারটেক করতে গিয়ে তিনটি যানবাহনের মধ্যে এই সংঘর্ষ হয়।  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.