বিয়ের আগে দুই মেয়ের মা হওয়াটা সহজ ছিল না রাভিনার
বিনোদন ডেস্ক : মাত্র একুশ বছর বয়সেই মা হয়ে যান। দুই সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে রাভিনা যখন মা হওয়ার দায়িত্ব পালন করতে চাইছেন পুরোদমে, সেই সময় সবদিক থেকে বাধা পেতে শুরু করেন অভিনেত্রী। বিয়ের আগে দুই সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত যে খুব একটা সহজ ছিল না, এবার তা খোলসা করলেন রবিনা ট্যান্ডন। বলিউডে আসার পরপরই দুই শিশু কন্যাকে দত্তক নেন রাভিনা ট্যান্ডন। ক্যারিয়ার শুরুর পরপরই অর্থাৎ মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ের দায়িত্বভার নিয়ে মা হয়ে ওঠেন রাভিনা।
মাত্র ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না। এত বছর পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাভিনা ট্যান্ডন। রাভিনা জানান, ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সময় অনেকেই তাঁকে বাধা দেন। তাঁর বয়স কম, তাই এত কম বয়সে দুই মেয়েকে সঙ্গে নিয়ে কে তাঁর জীবনসঙ্গী হতে চাইবে বলেও অনেকে তাঁকে সাবধান করতে শুরু করেন বলে জানান রাবিনা ট্যান্ডন।
ওই সময় অনেকে অনেক কথা বললেও তিনি কিছু শোনেননি। পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া তাঁর জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্ত বলেও মত প্রকাশ করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের আগে দুই মেয়েকে দত্তক নেওয়ার পর তাঁদের বড় করে বিয়েও দেন রাভিনা ট্যান্ডন। বর্তমানে রাভিনার দুই মেয়েই সংসার করছেন। দুই শিশু কন্যাকে দত্তক নেওয়ার পর তাঁদের সঙ্গেই কেটে যায় তাঁর জীবন।
ক্যারিয়ারের পাশাপাশি পূজা এবং ছায়াকে বড় করে তোলা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলেও জানান রাভিনা। পূজা এবং ছায়াকে নিয়েই এরপর অনিল থাডানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাভিনা ট্যান্ডন। ব্য়বসায়ী অনিল থাডানির সঙ্গে বিয়ের পরও পূজা এবং ছায়ার দায়িত্ব সমানভাবে পালন করেন রাভিনা। পূজা, ছায়াকে নিয়ে যখন অনিলের সঙ্গে সংসার পাতেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, তখন অনেকেই তাঁর প্রশংসা শুরু করেন। এমনকি, পূজা এবং ছায়াকে যাঁরা রাভিনার ‘ব্যাগেজ’ বলে সম্মোধন করেন, তাঁরাও পালটি খেয়ে যান এক সময়।

Post a Comment