দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণ করলো বাংলাদেশ সেনাবাহিনী
দি নিউজ লায়ন ; আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস। এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণ করলো বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন জওয়ান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মান জানিয়ে দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা। ভারতের প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি এদিন দিল্লির রাজপথে বাংলাদেশ সেনাবাহিনীর মার্চপাস্ট আলাদা করে নজর কেড়েছে।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেটে অবস্থিত
ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জানিয়ে পরম্পরা মেনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে জাতীয়
পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকেন ভারতের তিন
বাহিনীর প্রধানরাও। তবে এবছর কোভিড বিধিনিষেধের
কারনে অন্যান্যবার যেখানে প্যারেড ও কুচকাওয়াজ দেখতে প্রায় এক লাখ লোকের ভীড় হতো
এবারে সেখানে তা কমিয়ে মাত্রা ২৫ হাজার করে দেওয়া হয়। কমানো হয় প্যারেডে
অংশগ্রহনকারী জওয়ানদের সংখ্যাও।
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এই প্রথমবার ছিলো সিআরপিএফ ট্যাবলো। এদিন
সকালে প্রায় শূণ্য দর্শকাসনে শুরু হয় দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠান। বিশেষ জামনগরের
পাগড়ি পরে কুচকাওয়াজে অংশ নেন ভারতের প্রহানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যায়, এই
পাগড়িটি মোদিকে উপহার দেন গুজরাটের জামনগরের রাজ পরিবার। এদিন প্রজাতন্ত্র দিবস
উপলক্ষ্যে ভারতের প্রহানমন্ত্রী নরেন্দ্র মোদির পরনে ছিলো একটি লাল পাগড়ি, সঙ্গে
সাদা পাঞ্জাবি, তার উপর ছিলো একটি ছাই রঙয়ের জহর কোট। কাঁধে জড়ানো ছিলো একটি ক্রিম
রঙের চাদর।

Post a Comment