স্বাভাবিক জীবনে ফিরতে বাংলাদেশে জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করলো ৯ তরুণ-তরুণী - The News Lion

স্বাভাবিক জীবনে ফিরতে বাংলাদেশে জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করলো ৯ তরুণ-তরুণী




ঢাকা প্রতিনিধি : জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ৯ তরুণ-তরুণী। আজ বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেন।   আত্মসমর্পণকারীরা হলেন- সিলেটের শাওন মুনতাহা ইবনে শওকত (৩৪), নুসরাত আলী জুহি (২৯), কুমিল্লার আবিদা জান্নাত (১৮), আবদুর রহমান সোহেল (২৮), চাঁদপুরের মোহাম্মদ হোসেন ওরফে হাসান গাজী (২৩), মো. সাইফুল্লাহ (৩৭), ঝিনাইদহের মো. সাইফুল ইসলাম (৩১), চুয়াডাঙ্গার মো. আবদুল্লাহ আল মামুন (২৬) ও মো. সাইদুর রহমান (২২)। 


 এদের মধ্যে ছয়জন জেএমবি ও তিনজন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন।  স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে বিনা শর্তেই তারা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব।   আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.